দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে আনুমানিক পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার দক্ষিণ খামার এলাকা সংলগ্ন নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল ৭টার দিকে নদে শিশুটির মরদেহ ভাসতে দেখেন কয়েকজন বাসিন্দা। পরে তারা নদ থেকে মরদেহটি তুলে তীরে নিয়ে আসেন এবং বিষয়টি পুলিশকে জানান।
তবে শিশুটির পরিচয় এখনও জানা যায়নি। মরদেহটি কীভাবে নদে এল, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি নয়ন কুমার বলেন, নৌ পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি চিলমারী মডেল থানা পুলিশকে জানানো হয়েছে।
যে আই